অ্যামাজন জঙ্গলের অজানা রহস্য: ৬টি অবিশ্বাস্য ঘটনা যা আপনাকে অবাক করবে!

 

অ্যামাজন জঙ্গলের অজানা রহস্য: ৬টি অবিশ্বাস্য ঘটনা যা আপনাকে অবাক করবে!

অ্যামাজন জঙ্গলের অজানা রহস্য: ৬টি অবিশ্বাস্য ঘটনা যা আপনাকে অবাক করবে!

বন্ধুরা, মানব সভ্যতা এতটাই উন্নতি হয়েছে যে, তারা অন্য গ্রহে বসতি গড়ে তোলবার জন্য পরিকল্পনা শুরু করে দিয়েছে। কিন্তু তা সত্ত্বেও এই পৃথিবীতে এমন অনেক অজানা রহস্য রয়েছে, যার সমাধান করতে বিজ্ঞানীরা আজও ব্যর্থ হয়েছে। অ্যামাজন জঙ্গল এমনই একটি রহস্যময় স্থান। মানবজাতির দৃষ্টি থেকে অনেক দূরে, জনহীন, ঘন অন্ধকার এক জঙ্গল, যেখানে কেবল প্রাণীদেরই রাজত্ব চলে। এই জঙ্গলে একটি বিশাল নদী রয়েছে, যেটা হলো দ্য অ্যামাজন রিভার। নদীটি যতটা সুন্দর, তার থেকেও বেশি ভয়ঙ্কর ও রহস্যে পরিপূর্ণ।

যদিও কিছু বিজ্ঞানী অ্যামাজন জঙ্গলের কিছু রহস্য উন্মোচন করে বিশ্বের সামনে তুলে ধরতে সক্ষম হয়েছে, কিন্তু তা সত্ত্বেও আজ এই জঙ্গলে এমন অনেক রহস্য রয়েছে, যা কেবল কল্পনা পর্যন্তই সীমাবদ্ধ থাকে। আজকে 'অদ্ভুত দশ'-এর এই ভিডিওটিতে আমরা অ্যামাজন জঙ্গলের এমন কিছু আজব, অবিশ্বাস্য রহস্য নিয়ে কথা বলব, যা জানবার পরে আপনি অবাক হয়ে যাবেন। আজকের ভিডিওটিতে যে চার নাম্বার রহস্যটি রয়েছে, সে ব্যাপারে জানতে পেরে এমনকি বিজ্ঞানীরাও চিন্তার মধ্যে পড়ে গেছিল। তাই পোস্টটি সম্পূর্ণ পড়ার অনুরোধ রইল।

তো চলুন, শুরু করা যাক!

১. ইলেকট্রিক ইল (Electric Eel): অ্যামাজনের বৈদ্যুতিক মাছ

গবেষকরা অ্যামাজন নদী থেকে এমন এক ধরনের মাছের সন্ধান পেয়েছে, যা 'ইলেকট্রিক ইল' নামে পরিচিত। আর এই মাছটির বিশেষত্ব হলো, এই মাছটি আক্রমণ করবার জন্য বৈদ্যুতিক শক দিতে পারে। আপনি শুনলে অবাক হবেন, এই কারেন্ট ৮৬০ ভোল্টেজ পর্যন্ত লক্ষ্য করা গেছে! অ্যামাজন নদীতে এমন অনেক ধরনের ঘটনা ঘটেছে, যেখানে ইলেকট্রিক ইল বৈদ্যুতিক শক দিয়ে মানুষের উপর আক্রমণ করে মানুষটিকে মেরে ফেলেছে। মানুষের কথা ছাড়ুন, এরা তার থেকেও বহুগুণ বড় কুমিরকেও ইলেকট্রিক শক দিয়ে মেরে ফেলতে পারে। বিজ্ঞানীদের মতে, ইলেকট্রিক ইলের ৮৬০ ভোল্টেজ কারেন্টের কারণে যেকোনো শক্তিশালী ব্যক্তির নার্ভাস ব্রেকডাউন হতে পারে। এই মাছটি কেবলমাত্র জলের মধ্যে থেকেই ইলেকট্রিক শক দেয় না, এমনকি এরা জল ছাড়াও ইলেকট্রিক শক দিতে সক্ষম।

২. গ্রিন অ্যানাকোন্ডা (Green Anaconda): সাপের রাজা

সাপের জগতে অ্যানাকোন্ডার নাম অনেক সম্মানের সঙ্গে নেওয়া হয়। কিন্তু যদি অ্যামাজন জঙ্গলের প্রসঙ্গে বলা হয়, তাহলে নিঃসন্দেহে অ্যানাকোন্ডার জায়গা কেউ নিতে পারে না। এই সাপটি পৃথিবীর মধ্যে সব থেকে বড় সাপ, যা কেবল অ্যামাজন জঙ্গলেই পাওয়া যায়। এই প্রাণীটি বৃহৎ আকৃতির প্রাণীদের উপরেও আক্রমণ করতে পারে। এমনকি জাগুয়ার, কুমিরের মতো প্রাণীদেরও ছাড়ে না। স্থলভাগের শিকারের সাথে সাথে এই প্রাণীটি জলেও অনেক গতিতে চলতে পারে। আর এই বৈশিষ্ট্যের কারণেই এই প্রাণীটি অনেক বেশি সন্ত্রাস তৈরি করেছে। এদের শিকার করার কৌশল অনেক আশ্চর্যজনক। একবার এদের পাল্লায় কেউ পড়ে, তাহলে তাকে না খাওয়া পর্যন্ত এরা ছাড়ে না। বর্তমানে অ্যামাজন জঙ্গলে এর থেকে বড় শিকারি আর কেউ নেই।

কিন্তু আপনি কি কখনো কল্পনা করে দেখেছেন অ্যানাকোন্ডা কত বৃহৎ হতে পারে? গবেষকদের মতে, অ্যানাকোন্ডা প্রায় ৩৬ ফুট লম্বা হতে পারে। তুলনার জন্য বলে রাখি, পৃথিবীর সর্ববৃহৎ সাপ টাইটানোবোয়ার জীবাশ্ম ২০১২ সালে পাওয়া যায় এবং এই জীবাশ্মের আয়তন ছিল ৪২ ফুট। কিন্তু এখানেই শেষ নয়, অ্যামাজন অধিবাসীদের দাবি, তারা প্রায় ৬০ ফুট আয়তনের অ্যানাকোন্ডা দেখেছে, যার মুখই কেবলমাত্র ৬ ফুট চওড়া!

পার্সি ফসেট (Percy Fawcett), যিনি একজন ব্রিটিশ আর্কিওলজিস্ট ছিলেন, তিনি ১৯০৬ সালে তাঁর একটি রিসার্চ টিম নিয়ে অ্যামাজন জঙ্গলে অভিযান করেন। এই অভিযানের পরে তিনি জঙ্গল থেকে ফিরে দাবি করেন, ৬২ ফিট লম্বা অ্যানাকোন্ডা সাপ তিনি দেখেছেন। এমনকি সেই সাপটির ওপর তিনি গুলিও চালিয়েছিলেন। শুধু তাই নয়, তিনি দাবি করেছিলেন, তিনি ৫ ফুট সাইজের বৃহৎ মাকড়সাও দেখেছিলেন, যা সত্যিই আশ্চর্যের বিষয়। এমনকি অ্যামাজন অধিবাসীদের মতে, এই জঙ্গলে প্রায় ৬ ফুট সাইজের মাকড়সাও উপস্থিত রয়েছে। এমনকি তারা শিশুদের ওপর হামলাও করে থাকে।

পার্সি ফসেট মনে করতেন, এই জঙ্গলে এমন অনেক অজানা রহস্য লুকিয়ে রয়েছে, যা এখনো আমাদের কাছে অজানা। এই রহস্য উন্মোচন করবার উদ্দেশ্যে তিনি একটি বড় টিম নিয়ে ১৯২১ সালে আবারও নতুন করে অ্যামাজন অভিযান শুরু করেন। আপনারা জেনে অবাক হবেন, এই জঙ্গল এতটাই বড় যে, এই জঙ্গলের মধ্যে বাংলাদেশের মতো দেশটা ধরে যাবে। আর এই জঙ্গলের ঘনত্ব এতটাই যে, এই জঙ্গলে সূর্যের কিরণ পৌঁছায় না বললেই চলে। অর্থাৎ, জঙ্গলটি ২৪ ঘণ্টা অন্ধকারাচ্ছন্ন থাকে, যেখানে বৃষ্টির জল মাটিতে পড়তে প্রায় ১০ মিনিট সময় লাগে।

এই জঙ্গলে নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখবার জন্য ছোট থেকে বড় প্রাণী সবাইকে সমান ভাবে লড়াই করতে হয়। কারণ এই জঙ্গলে পিরানার মতো মাংস চিবিয়ে খাওয়া মাছ, শিকারি বৈদ্যুতিক শক দিয়ে আক্রমণকারী ইল এবং সব থেকে শক্তিশালী ধারালো চোয়াল দিয়ে ছিঁড়ে-খুঁড়ে খাওয়া জাগুয়ার ও কুমিরও সর্বদা ওত পেতে রয়েছে। এখানে একটাই জিনিস চলে, সেটা হলো জীবনের জন্য সংগ্রাম। প্রচণ্ড বৃষ্টিতে, উত্তপ্ত রোদে আর গভীর অন্ধকারে লড়াই করতে করতে এখানকার জংলী আদিবাসীরা নিজেদেরকে বাঁচিয়ে রাখার আজব টেকনিক শিখে নিয়েছে। কিন্তু সভ্য পৃথিবীর মানুষ যদি এই জঙ্গল জয়ের স্বপ্ন দেখে, তাহলে তারা নিজের মৃত্যুকে আমন্ত্রণ করা ছাড়া আর কিছু করবে না। এই কারণে ব্রিটিশ আর্কিওলজিস্ট পার্সি ফসেট এই জঙ্গলে অভিযান করবার সময় রহস্যজনকভাবে হারিয়ে যান। শুধুমাত্র তিনিই হারাননি, তার সাথে থাকা একটি বড় টিম এবং তার নিজের ছেলেও ১৯২৫ সালের অ্যামাজন অভিযানের পর নিরুদ্দেশ হয়েছেন।

২০০২ সালে ক্যাথলিক পাদ্রী এই জঙ্গল থেকে ৬৫ ফুট লম্বা অ্যানাকোন্ডা দেখার দাবি করেন। এই কারণে কিছু বিশেষজ্ঞ এখনো দাবি করেন, পৃথিবীর সব থেকে বড় সাপ টাইটানোবোয়া সাউথ আমেরিকার জঙ্গলের দিকে এখনো জীবিত রয়েছে। আর এই ভিডিওটি দেখুন, বর্তমানে এই ভিডিওটি ইন্টারনেটে খুবই ভাইরাল হচ্ছে। কী মনে হয় এটা দেখে? রিয়েল না ফেক? কমেন্ট করে অবশ্যই জানাবেন।

৩. ফুটন্ত নদী (Boiling River): প্রকৃতির এক গরম বিস্ময়

বেশিরভাগ নদীর জল স্নিগ্ধ এবং শীতল হয়ে থাকে, যা পান করে আমরা আমাদের তৃষ্ণা মেটাই। কিন্তু অ্যামাজন নদীর ক্ষেত্রে সেটা একটু ভিন্ন, কারণ এখানে নদীতে ঠান্ডা বা শীতল নয়, বরং ফুটন্ত জল প্রবাহিত হয়। এই নদীর তাপমাত্রা ১১০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলে যায়। কিন্তু কিছু জায়গায় এই জলের তাপমাত্রা ৯০ ডিগ্রি সেলসিয়াস থাকে। এই জল এতটাই গরম যে, এর মধ্যে ডিমও সিদ্ধ করে খেতে পারবেন। আর এই বৈশিষ্ট্যের কারণেই এই নদীকে 'বোয়েলিং রিভার' নামে ডাকা হয়।

এই নদীটি অ্যামাজন অববাহিকায় অবস্থিত। ২০১১ সালে এই নদীটির প্রথম সন্ধান পায়। এই নদীর জল ৩৬৫ দিনই টগবগ করে ফুটতে থাকে। আর এই নদীতে যদি আপনি হাত রাখেন, তাহলে ফোসকা পর্যন্ত পড়ে যাবে। যদি আপনি ভুল করে এর মধ্যে পড়ে যান, তাহলে আপনার মৃত্যুও হতে পারে। এই নদীটি পিপাসিত প্রাণীদের কাছে একটি মৃত্যুর কুয়ো। যদি এই ফুটন্ত নদীতে কোনো প্রাণী পড়ে যায়, তাহলে তাদের দেহের মাংস এতটাই ভয়ঙ্করভাবে সিদ্ধ হয় যে, তাদের শরীরের হাড়গুলো কেবল দেখা যায়। কিন্তু সব থেকে আশ্চর্যের বিষয় হলো, বর্ষার সময়ও এই নদীর জল একই উষ্ণতায় ফুটতে থাকে। বিজ্ঞানীরা আজও এই নদীর রহস্য উন্মোচন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু তারা ব্যর্থ হয়েছে।

৪. জিওগ্লিফস (Geoglyphs): প্রাচীন সভ্যতার পদচিহ্ন

একদল গবেষক যখন অ্যামাজন জঙ্গলের উপর ড্রোন ওড়ায়, তখন তারা এমন কিছু ফুটেজ ক্যাপচার করে, যা ছিল খুবই আশ্চর্যজনক। এই জঙ্গলের মধ্যে প্রায় ২০০০ বছর পুরনো খোদাই করা ডিজাইন তারা দেখতে পায়। বহু চৌকো আর রিংয়ের শেপের ৪৫০টি আকৃতি, অর্থাৎ জিওগ্লিফস দেখতে পাওয়া যায়। স্যাটেলাইট থেকে দেখতে এই স্থানটিকে ঠিক এমন লাগে, যা খুবই সুন্দর আর রহস্যময়। এই খোঁজের আগে বিজ্ঞানীরা মনে করত যে, এই জঙ্গলে কখনোই উন্নত সভ্যতা গড়ে ওঠেনি। কিন্তু এমন একটি রহস্যময় জঙ্গলে মানব নির্মিত শিল্পকলা আজও একটি রহস্যময় ঘটনা। গবেষকদের মতে, সম্ভবত এই মানব নির্মিত কলা জল নিকাশের জন্য তৈরি করা হয়েছিল। কিন্তু এই নির্মাণগুলি আদৌ কী কারণে হয়েছিল, তার সঠিক উত্তর এখনো বিজ্ঞানীদের কাছে অজানা।

৫. দ্য মিসিং সিটি (The Missing City): পার্সি ফসেটের শেষ অভিযান

আপনারা পূর্বেই ব্রিটিশ আর্কিওলজিস্ট পার্সি ফসেটের নাম শুনেছেন, যিনি অ্যামাজন জঙ্গল অভিযান করবার সময় ৬২ ফিট লম্বা অ্যানাকোন্ডা দেখেছিলেন। তার মতে, এই জঙ্গলে শুধুমাত্র অ্যানাকোন্ডার রহস্যই লুকিয়ে নেই, লুকিয়ে রয়েছে অনেক গুপ্তধন। তার মতে, এই জঙ্গলের মধ্যে লুকিয়ে রয়েছে একটি উন্নত শহর। পার্সি ফসেট অ্যামাজন অভিযান করবার সময় অনেক রহস্যেরই পর্দা ফাঁস করেছিলেন। নিত্যনতুন জীবজন্তুর সাথে সাথে ৬২ ফিট লম্বা সাপও দেখেছিলেন। অনেক নতুন নতুন আদিবাসীদের সঙ্গে সাক্ষাৎও করেছিলেন।

পার্সি ফসেট অনেকদিন অ্যামাজন জঙ্গলের গভীরে জীবন অতিবাহিত করেন এবং নতুন নতুন খোঁজ বিশ্বের সামনে তুলে ধরেন। আর তার জীবনী নিয়েও অনেক হলিউড মুভিও তৈরি হয়েছে। তার মধ্যে একটি মুভিকে আমরা অলরেডি এক্সপ্লেইন করেছি 'বং মুভি ডায়েরি'-তে, যার লিংক ভিডিও ডেসক্রিপশনে থাকবে। অবশ্যই ভিডিওটিকে দেখে নেবেন। কিন্তু পার্সি ফসেট অ্যামাজন জঙ্গল অভিযান শুধুমাত্র একটি সোনার শহরকে খুঁজতে করেছিলেন, যে শহরটির নাম তিনি দিয়েছিলেন 'সিটি অফ জি' (City of Z)। আসলে সোনার শহর খোঁজার কৌতুহলের পেছনে একটি কারণ রয়েছে।

১৯২০ সালে সে ব্রাজিলের ন্যাশনাল লাইব্রেরিতে একটি পাণ্ডুলিপি দেখতে পায়। এই পাণ্ডুলিপিটিকে ১৭৫৩ সালে একটি পর্তুগিজ আর্কিওলজিস্ট লিখেছিলেন। পর্তুগিজ আর্কিওলজিস্টের মতে, সে এই জঙ্গলে অভিযান করবার সময় এমন একটি শহর দেখেছিলেন, যা অনেক আধুনিক আর উন্নত। তাছাড়া প্রাচীন গ্রীসেও এই জঙ্গলের মধ্যে একটি গুপ্ত শহর সম্পর্কে উল্লেখ করা হয়েছিল। পার্সি ফসেট যখন এই পাণ্ডুলিপি পড়েন, তখন তিনি নিশ্চিত হয়ে যান যে, এমন শহর সত্যিই অ্যামাজন জঙ্গলে রয়েছে। এই কারণে তিনি ১৯২১ সালে এই শহরের সন্ধানে বেরিয়ে পড়েন। কিন্তু প্রচন্ড বৃষ্টির কারণে অনেকবার তার অভিযান বন্ধ হয়ে যায়। এরপর ১৯২৫ সালে তিনি তার বড় ছেলেকে নিয়ে এবং একটি বড় টিমকে নিয়ে এই শহরের সন্ধানে বেরিয়ে পরেন। কিন্তু এটাই ছিল তাদের শেষ অভিযান। তারা রহস্যজনকভাবে এই জঙ্গলের মধ্যে হারিয়ে যায়। পরে অনেক সার্চিং টিমকে সেখানে পাঠানো হয়, কিন্তু তাদের হদিস আর পাওয়া যায় না। প্রায় ১০০-এরও বেশি দলবল ছিল পার্সি ফসেটের সঙ্গে। কিন্তু তারা কিভাবে হারিয়ে গেল? আসলে কী ঘটেছিল তাদের সঙ্গে? সত্যিই কি তারা হারিয়ে যাওয়া শহরের সন্ধান পেয়েছিল? নাকি তারা সেই শহরে থাকার সিদ্ধান্ত নেয় সারা জীবনের জন্য? নাকি মানুষখেকো আদিবাসীরা তাদেরকে নিশ্চিহ্ন করেছে? নাকি কোনো প্রাণীরা তাদের গিলে খেয়েছে? তা আজও রহস্য।

৬. পুটরু পাখি (Potoo Bird): ছদ্মবেশের ওস্তাদ

এই গাছটিকে দেখুন। এখানে কিছু দেখতে পাচ্ছেন কি? ভালো করে দেখুন, যদি এখানে আপনি কিছু না দেখতে পান, তাহলে এই পাখিটি তার মিশনে সফল হয়ে গেছে। আসলে এই পাখিটির নাম 'পুটরু'। এই পাখিটিকে শুধুমাত্রই অ্যামাজন জঙ্গলেই দেখা যায়। এই পাখিটি ছদ্মবেশ ধারণ করবার ক্ষেত্রে অনেক পটু। আসলে এই পাখিটির গায়ের রং আর দেহের আকার এমন যে, গাছের ডালের সঙ্গে খুব সহজেই এরা মিশে যেতে পারে। আর এরা দীর্ঘ সময় ধরে কোনো নড়াচড়া না করে থাকতে পারে। ফলে যখন কোনো শিকারি এদের দূর থেকে দেখে, তারা ভাবে এটা কোনো গাছের ডাল। আর এইভাবেই ছদ্মবেশে নিজেদের জীবনকে শিকারিদের হাত থেকে বাঁচিয়ে থাকে তারা। রাত হলে এরা কীটপতঙ্গ শিকার করতে শুরু করে, কিন্তু দিনের বেলায় এরা চালাকির সাথে গাছের ডালে ঘণ্টার পর ঘণ্টা চোখ বন্ধ করে বসে থাকে, যে কারণে আপনি এদেরকে খুঁজেই পাবেন না।

উপসংহার

তবে যাই হোক, বিজ্ঞানীদের মতে, এই জঙ্গলে এমন অনেক ভয়ানক প্রাণীর অস্তিত্ব রয়েছে, যা এখনো আমাদের কাছে অজানা। তবে বিজ্ঞানীরা লেগে রয়েছে এই জঙ্গলের রহস্য উন্মোচন করবার জন্য। আর যখনই কোনো অ্যামাজন জঙ্গল কে নিয়ে আপডেট আসবে, তখনই 'অদ্ভুত দশ'-এ আপনারা তার ভিডিও পেয়ে যাবেন। তাই 'অদ্ভুত দশ' চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে নেবেন, এরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখতে।

কীওয়ার্ডস: অ্যামাজন জঙ্গল, অ্যামাজন নদী, রহস্যময় জঙ্গল, ইলেকট্রিক ইল, গ্রিন অ্যানাকোন্ডা, ফুটন্ত নদী, বোয়েলিং রিভার, জিওগ্লিফস, হারিয়ে যাওয়া শহর, সিটি অফ জি, পার্সি ফসেট, পুটরু পাখি, ছদ্মবেশ, বন্যপ্রাণী, অজানা রহস্য, অদ্ভুত ঘটনা, বিজ্ঞান, গবেষণা, দক্ষিণ আমেরিকা, রেইনফরেস্ট।

নবীনতর পূর্বতন

نموذج الاتصال