ইন্টারনেটের ১০টি রহস্যময় ও অদ্ভুত ভিডিও: যা দেখলে আপনার বিশ্বাস নড়ে যাবে!

 

ইন্টারনেটের ১০টি রহস্যময় ও অদ্ভুত ভিডিও: যা দেখলে আপনার বিশ্বাস নড়ে যাবে!

ইন্টারনেটের ১০টি রহস্যময় ও অদ্ভুত ভিডিও: যা দেখলে আপনার বিশ্বাস নড়ে যাবে!

বন্ধুরা, আমরা প্রত্যেকেই রহস্যময় এবং অদ্ভুত রকমের ভিডিও দেখতে ভালোবাসি। কিন্তু আমাদের ইন্টারনেটে এমন কিছু ভিডিও রয়েছে, যা আমাদের চোখে সহজে পড়ে না। সেই রহস্যময় ভিডিওগুলির মধ্যে এমন কিছু অদ্ভুত রহস্য রয়েছে, যা আপনারা দেখলে সহজে বিশ্বাস করতে পারবেন না। এই ভিডিওগুলো দেখলে তাদের অস্তিত্ব সম্পর্কেই সন্দেহ হয়। এগুলোকে আমরা প্রায় সকলেই ফেক বলে মনে করে থাকি, কিন্তু সব কটা ফেক হয় না। বরং অনেক ভিডিওর মধ্যে লুকিয়ে থাকে অনেক অদ্ভুত অদ্ভুত রহস্য। অজান্তেই ভিডিওগুলি রেকর্ড করার সময় ক্যামেরার মাধ্যমে কিছু অদ্ভুত জিনিস ক্যাপচার হয়ে যায়, যেগুলোর ব্যাখ্যা আমরা দিতে পারি না। ইউটিউবে এরকম হাজারো অদ্ভুত রকমের ভিডিও রয়েছে, কিন্তু কোনটি আসল এবং কোনটি নকল, তা ব্যাখ্যা করা খুবই কঠিন।

তাই আজকে আমরা ইউটিউবে থাকা দশটি রহস্যময় ভিডিও নিয়ে আলোচনা করব। তবে শুরু করবার আগে বলে রাখা ভালো, এই পোস্টটি দুর্বল মনের মানুষের জন্য একদমই নয়। তাই যাদের মন দুর্বল, তারা পোস্টটিকে এখানেই অফ করতে পারেন। তো চলুন, শুরু করা যাক!

সতর্কতা: এখানে বর্ণিত কিছু ভিডিওর বিষয়বস্তু অত্যন্ত disturbing এবং সংবেদনশীল হতে পারে। আপনার মানসিক স্বাস্থ্যের কথা বিবেচনা করে পড়ুন।

১. জনমানবহীন এলাকার রহস্য (The Deserted Area Mystery)

২০০৮ সালের ডিসেম্বরে, চারজন ১৭ বছর বয়সী বালকের মৃতদেহ একটি জনমানবহীন এলাকায়, একজনের গাড়িতে পাওয়া যায়। এখন যে ভিডিও ফুটেজটি দেখব, তাতে তাদের শেষ কিছু মুহূর্তের ঘটনা ধরা পড়ে। ভিডিওতে দেখা যাচ্ছে, রাত্রিবেলা ছেলেগুলো গাড়ি নিয়ে একটি জনমানবহীন অঞ্চলের মধ্যে কোথায় যেন বেড়াতে যাচ্ছিল। সেখানে যেতে যেতে ওরা পথ হারিয়ে যাওয়া সত্ত্বেও এগোতে থাকে। সামনে গিয়ে একটি সাইনবোর্ড দেখে, যেখানে লেখা থাকে "এরপরে আর এগোনো যাবে না"। ঠিক তার পরেই ওদের সঙ্গে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। যে ব্যক্তিটি ভিডিওটি করছিল, সে সেখান থেকে পালাতে সক্ষম হয়। কিন্তু সত্যিই কি সে পালাতে পেরেছিল কিনা, তা জানা যায়নি। পুলিশ তারপরের দিন এই ভিডিও ফুটেজটি খুঁজে পায়। এই ভিডিওটি দেখে মনে হয়, যেন কোনো অদৃশ্য শক্তি তাদের অনুসরণ করছিল।

২. ডাইনিং টেবিলের মেয়েটি (The Girl at the Dining Table)

এই ভিডিওটি ইউটিউবে দেখার পর সমস্ত দর্শক বলেছে, এটি ইউটিউবে থাকা সবথেকে ডিস্টার্বিং ভিডিও। এই ভিডিওতে আমরা একটি মেয়েকে দেখতে পাচ্ছি, যে নিজের ডাইনিং টেবিলে বসে রয়েছে এবং সামনে একটি বাটি রাখা রয়েছে। পেছনে জানলার বাইরে দাউ দাউ করে আগুন জ্বলছে। ভিডিওটিতে মেয়েটি কী বলছে, তা কেউই বুঝতে পারেনি। ভিডিওটিতে ক্যামেরাটি ধীরে ধীরে জুম আউট করে এবং কিছুক্ষণ পর মেয়েটি সামনে থাকা বড় বাটিটির মধ্যে মুখ লুকিয়ে নেয়। এবং পুনরায় সে আবার মুখ তোলে এবং বলে, "There is nothing." ভিডিওটির প্রেক্ষাপট এবং মেয়েটির আচরণ এটিকে অত্যন্ত রহস্যময় ও অস্বস্তিকর করে তুলেছে।

৩. মাটির মানুষ (The Mud Man)

ইউটিউবে এই ভিডিওটি প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছিল। এই ভিডিওটিতে আমরা প্রথমে একজন সাধারণ ব্যক্তিকে দেখতে পাব, যে একটি কালো ব্যাকগ্রাউন্ডের সামনে বসে রয়েছে। ভিডিওটিতে দেখা যায় যে, সে কিছু না বলে তার জামা কাপড় খুলতে থাকে এবং খোলার পর সে তার গায়ে মাটি মাখতে শুরু করে। ভিডিওটির মাঝে মাঝে সে অদ্ভুত ধরনের আওয়াজ করতে থাকে। এই ভিডিওটির উদ্দেশ্য বা এর পেছনের গল্প আজও অজানা।

৪. মেকআপ টিউটোরিয়ালের বিভীষিকা (The Glitching Makeup Tutorial)

এই ভিডিওটি দেখতে সাধারণ ভিডিওর মতো হলেও, ভিডিওটি চালানোর কিছু মুহূর্ত পর থেকেই একটু অন্যরকম মনে হতে থাকে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, একটি মেয়ে ক্যামেরার সামনে বসে মেকআপের টিপস দিচ্ছে। এবং হঠাৎই তার ভিডিওটিতে সমস্যা হতে থাকে। মেয়েটি সমস্যাটিকে ঠিক করতে চাইছিল, কিন্তু ভিডিওটি সম্পূর্ণ আলাদা মোড় নেয়। ভিডিওটি ক্রমশ বিকৃত হতে থাকে এবং মেয়েটির আচরণও অস্বাভাবিক হয়ে ওঠে, যা দর্শকদের মধ্যে এক গভীর অস্বস্তি তৈরি করে।

৫. ডিপ ওয়েবের রহস্যময় গান (Deep Web Mysterious Song)

এই ভিডিওটি ডিপ ওয়েব থেকে পাওয়া একটি ভয়ঙ্কর ভিডিও, যেটি ইউটিউবে ছাড়া হয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে তা সরিয়ে নেওয়া হয়েছে। তবে হয়তো এখনো খোঁজাখুঁজি করলে ভিডিওটিকে ইউটিউবে খুঁজে পাওয়া যাবে। ভিডিওটিতে দেখা যাবে একটি বৃদ্ধা মহিলা অদ্ভুত রকমের গান গাইছে এবং অদ্ভুত কার্যকলাপ করছে। ভিডিওটিতে খুবই অদ্ভুত রকমের ডিস্টার্বিং সিনেম্যাটিক ব্যবহার করা হয়েছে। এই ভিডিওটি সাধারণ মানুষের জন্য একদমই না। এই ভিডিওটি সম্পর্কে ইন্টারনেটে বেশি কিছু বলা নেই, যা এর রহস্যকে আরও বাড়িয়ে তুলেছে।

৬. আই ফিল ফ্যান্টাস্টিক (I Feel Fantastic)

আমরা ষষ্ঠ ভিডিওটিতে যেটা দেখতে পাচ্ছি, একজন পুতুলের মতো দেখতে মহিলা অদ্ভুত আকার-ইঙ্গিত করছে। এই ভিডিওটি যতটা অদ্ভুত এবং ভয়ঙ্কর, ঠিক তেমনই এটা ভাইরাল হয়েছে। এই ভিডিওটিতে আপনারা দেখতে পাচ্ছেন, একজন লেডি রোবট অদ্ভুত একটি গান করছে। এই গানটি যথেষ্ট অদ্ভুত এবং রহস্যময়। গানটি যথেষ্ট পরিমাণে হাই পিচে রেকর্ড করা হয়েছে। গানটি ভালো করে শুনলে লিরিক্সটি সঠিক এইরকম হয়: "I feel fantastic. I feel, fantastic. Please leave. Run, run, run." ভিডিওটি দেখলে দেখতে পারবেন, এই মহিলাটি বহুবার নিজের জায়গা বদলেছিল। ২০০৯ সালে ইউটিউবে প্রথমবার পোস্ট করা হয় এই ভিডিওটি। ভিডিওটিতে অনেক সময় বাড়ির পেছনের চিত্র দেখানো হয়েছে এবং ভিডিও ডেসক্রিপশনে একটি গ্রিক কাহিনী লেখা হয়েছে, যেটির মানে একটি ব্যক্তি তার স্ত্রীর উপর অতিষ্ঠ হয়ে একটি মেয়ে পুতুল বানায়। কিন্তু এই ভিডিওটির ব্যক্তিটি কেন সেই পুতুল বানিয়েছিল এবং কেনই বা এই ভিডিওটি সে বানিয়েছিল, এটি সম্পূর্ণ আজও রহস্য হয়ে রয়েছে।

৭. হ্যান্ডথিং (Handthing) - সেন্ট এ সেন্ট জন চ্যানেল

সপ্তম নম্বরে একটি ইউটিউব চ্যানেল রয়েছে, এটির নাম 'Sent A Sent John'। চ্যানেলটিতে একটি 'হ্যান্ডথিং' নামক ভিডিও রয়েছে, যেটি খুবই রহস্যময়। যদিও চ্যানেলটি সম্পূর্ণ রহস্যময় ধরনের ভিডিওতে ভরে রয়েছে। এই ভিডিওটিতে দেখা যায় একটি অদ্ভুত ধরনের সেটআপের মধ্যে একটি মানুষ অদ্ভুত রকমের আচরণ করছে। ভিডিওটি ভালো করে দেখলে বোঝা যাবে, ক্যারেক্টারটির হাতটি কাঠের। সে তার হাতটি নিয়ে অদ্ভুত রকমের আচরণ করছে এবং তাকে 'হ্যান্ডথিং' বলা হচ্ছে। বন্ধুরা, এই ভিডিওটি কিছুক্ষণের জন্য হাস্যকর মনে হয়, কিন্তু কিছুক্ষণ পর এটি খুবই ডিস্টার্বিং লাগে। এই ইউটিউব চ্যানেল যে সকল ভিডিও রয়েছে, প্রত্যেকটিই creepy। বলা হয়ে থাকে, এই ভিডিওগুলি দেখে মন খারাপ হয়ে যায়। এই কারণেই এই চ্যানেলটি এবং এর ভিডিওগুলি রহস্যময় হয়ে রয়েছে।

৮. ডব্লিউপিকেইপিকেডব্লিউকিউ (WPKEPKWKQ)

নাম্বার আটে রয়েছে 'ডব্লিউপিকেইপিকেডব্লিউকিউ' নামক একটি ইউটিউব চ্যানেলের ভিডিও। এই ভিডিওটি সম্পূর্ণ যতবার ইউটিউবে আপলোড করা হয়েছে, ততবার ইউটিউব সেটিকে সরিয়ে দেয়। কিন্তু পুনরায় বারংবার এটিকে আপলোড করা হয়। ভিডিওটি আপলোড হওয়ার পর বহু দর্শকেরা প্রচুর কমপ্লেন জানিয়েছিল। ভিডিওটি যারা যারা দেখেছে, তারা কমপ্লেন জানিয়েছে যে, এই ভিডিওটি দেখার পর অনেক রকম সাইড এফেক্ট দেখা দিয়েছে। এই ভিডিওটি সবাই দেখতে পারে না। কয়েকবার এই ভিডিওটি সার্চ করার পর ইউটিউবে 'নো রেজাল্ট' বলে শো করে। ভিডিওটিতে দেখলে দেখতে পারবেন একটি ব্যক্তি তার রক্তাক্ত মুখ দেখাচ্ছে। তার সঙ্গে সঙ্গে ব্যাকগ্রাউন্ডে অদ্ভুত রকমের মিউজিক চলছে। এমন বলা হয়েছে, এই লোকটির ওপর খুবই ভয়ঙ্কর এক্সপেরিমেন্ট করা হয়েছে, যার ফলাফল খুবই খারাপ হয়েছে। এবং এই ভিডিওটি ওই লোকটির শেষ ভিডিও ছিল। অনেকে বলেছে, এই ভিডিওটি দেখার পর আপনি দ্বিতীয়বার এই ভিডিওটি আর দেখতে পারবেন না। ভিডিওটি একবার দেখার পর আপনার কম্পিউটারে একটি ভাইরাস ঢুকে যাবে। তারপর আপনার কম্পিউটারে ওই ব্যক্তিটির ছবি বারংবার সামনে আসবে। এটি সত্যিই ভয়ঙ্কর। দয়া করে এই ভিডিওটি দেখতে চাইবেন না। আর আমরা অরিজিনাল ভিডিওটি এখানে দেখাতে পারলাম না।

৯. সুইসাইড ননস ডট এভিআই (Suicide Nuns.AVI)

নয় নম্বরে রয়েছে 'সুইসাইড ননস ডট এভিআই' নামক একটি ইউটিউব চ্যানেলের ভিডিও। এই ভিডিওটি ইন্টারনেটে প্রচুর পরিমাণে শেয়ার হয়েছে এবং ভাইরালও হয়েছে। বলা হয়ে থাকে, এই ভিডিওটি নাকি অভিশপ্ত ভিডিও, যা ২০১২ সালে আপলোড হয়েছিল। কিন্তু ভিডিওটির অ্যানিমেশনগুলি দেখলে মনে হয়, ১৯৩০ সালে তৈরি হয়েছে এই ভিডিওটি। এই ভিডিওটিকে দেখতে খুবই বোরিং লাগে, যেখানে দেখা যায় মিকি মাউস একটি পুরনো রাস্তা থেকে হেঁটে যাচ্ছে। এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক অন্যান্য আনন্দকর কার্টুন সাউন্ডের মতো নয়। ব্যাকগ্রাউন্ড মিউজিক খুবই বিরক্তিকর, যেখানে চিৎকার করা এবং মার্ডার করার আওয়াজ শোনা যায়। ভিডিওটি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ভিডিওটি আরও খারাপ পর্যায়ে চলে যায়। এই ভিডিওটিকেও সম্পূর্ণভাবে শো করতে পারছি না এবং সাউন্ডটাকেও শো করতে পারছি না, কারণ এটা সত্যিই creepy।

১০. কুকিং আইডল (Cooking Idol)

দশ নাম্বারের ভিডিওটি সবচেয়ে ভয়ঙ্কর এবং সবচেয়ে বেশি রহস্যময়। ভিডিওটির নাম হলো 'কুকিং আইডল'। এই চ্যানেলটিতে একটি পুতুলকে কাজ করতে দেখা যায়। ভিডিওটি দেখার সময় সম্পূর্ণ আনকমফোর্টেবল ফিল হয়। এবং ভিডিওটির টপিক দেখে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন, এটি কী টাইপের ভিডিও। ভিডিওটিকে দেখেই বোঝা যায় যে, ভিডিওটিতে ভুতুড়ে টাইপের কিছু আছে। ভিডিওটিতে দেখা যায় একটি টেবিলের ওপর পুতুলের ভাঙা মাথা এবং অন্যান্য অংশ ছড়িয়ে রয়েছে। এবং চারিদিকে শুধু রক্ত আর রক্ত দেখা যায়। এই ভিডিওটি 'NANAT25763' নামক ইউটিউব চ্যানেলে অনেক ডিস্টার্বিং ভিডিওতে ভরা রয়েছে। এই ভিডিওটিতেও খুবই রহস্যময় ভঙ্গিমা ও কার্যকলাপ ভর্তি রয়েছে। এই চ্যানেলটি দুর্বল মনের মানুষের জন্য একদমই নয়।

উপসংহার

আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, তবে আমাদের 'অদ্ভুত দশ'-এর নতুন যাত্রায় সামিল হয়ে যান। সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে, কারণ এরকম ইন্টারেস্টিং ভিডিও 'অদ্ভুত দশ'-এ সব সময় আসতে থাকবে।

কীওয়ার্ডস: রহস্যময় ইউটিউব ভিডিও, অদ্ভুত ভিডিও, ডিস্টার্বিং ভিডিও, এলিশা ল্যাম, সিসিটিভি ফুটেজ, ডিপ ওয়েব, আই ফিল ফ্যান্টাস্টিক, হ্যান্ডথিং, সুইসাইড ননস, কুকিং আইডল, ইন্টারনেট রহস্য, অজানা ভিডিও, ক্রিপি ভিডিও, ভাইরাল ভিডিও, সাইবার রহস্য, অদ্ভুত ঘটনা।

নবীনতর পূর্বতন

نموذج الاتصال